আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২১, ৩:২১ অপরাহ্ণ




শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহে সপ্তাহব্যাপি চিত্র প্রদর্শনী শুরু

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ১৭ মে গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সপ্তাহব্যাপি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ টাউনহলস্থ তারেক স্মৃতি অডিটরিয়ামে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনসহ বিভিন্ন সময়ের ৪০টি দুর্লভ ছবি নিয়ে এই চিত্র প্রদর্শণী শুরু হয়।
আনুষ্ঠানিকভাবে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ইকরামূল হক টিটু। এ সময় মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, সচিব রাজীব সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, কাউন্সিলর ফারুক হাসান, শফিকুল ইসলাম, নিয়াজ মুর্শেদ, জসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনা কর্মকর্তা মানস বিশ্বাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক শওকত ওসমান লিটন, খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সিটি মেয়র ইকরামূল হক টিটু বলেন, স্বাধীনতা বিরোধীদের নির্মম চক্রান্তে পরিবারের সবাইকে হারিয়ে ১৯৮১ সালের এই দিনে মুক্তিকামী জনতার অশ্র“মাখা ভালবাসায় সিক্ত হয়ে প্রিয় মাতৃভুমি পিতার রক্তভেজা মাটিতে ফিরে আসেন (প্রত্যাবর্তন করেন) জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐ দিনের উদ্ধৃতি দিয়ে মেয়র টিটু আরো বলেন, মুক্তিকামী জনতার অশ্র“মাখা ভালবাসায় সিক্ত হয়ে শেখ হাসিনা ঐ দিন বলেছিলেন, সবকিছু হারিয়ে আপনাদের মাঝে এসেছি, আমার আর হারাবার কিছুই নেই, বাংলার দুঃখী মানুষের সেবায় আমি আমার জীবন দান করতে চাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১