আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ণ




ফায়ার সার্ভিসের আগেই আগুন নেভাল সেনাবাহিনী

বাহাদুর ডেস্ক :

সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে লাগা আগুন নিভিয়েছেন শীতকালীন মহড়ায় থাকা সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী সৈয়দ আবদুল রাজ্জাকের বসতঘরে হঠাৎ করে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন সেনাসদস্যরা।

এতে প্রায় ৭০ ফুট লম্বা চার কক্ষের ঘরের ভেতর থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর একদিন আগেই এলাকাবাসীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসী সৈয়দ আবদুর রাজ্জাকের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের উত্তরপাশে শীতকালীন মহড়ায় থাকা অস্থায়ী ক্যাম্পের দুই প্লাটুন সেনাসদস্য আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হন।

কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছার আগেই সেনাসদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান স্থানীয় জনসাধারণ। এতে অল্পের জন্য আশপাশের বসতঘরও আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওমর রাশেদ মনির বলেন, আগুন লাগার খবর পেয়ে সেখানে দুই প্লাটুন সেনাসদস্য পাঠিয়ে আগুন নেভাতে সহযোগিতা করা হয়েছে। এর আগে গত রোববার আমরা ওই এলাকার দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০