আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২১, ১১:২১ অপরাহ্ণ




গৌরীপুরে শতবর্ষ কদবানু’র পাশে দাঁড়ালো যুগান্তর স্বজন সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
‘শতবর্ষী কদবানুর ভাগ্যে জুটেনি বয়স্ক বা বিধবা ভাতাও’ শিরোনামে দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণ, দৈনিক স্বজন, দৈনিক আজকের সংবাদ, দৈনিক বাহাদুর ও দৈনিক বাহাদুর ডট কমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ৭১’র যুদ্ধকালীন সময়ে স্বামী আর পরন্ত জীবনের সন্তানদের বোঝায় পরিণত হওয়া কদবানুর পাশে সহযোগিতার হাত বাড়ালো দৈনিক যুগান্তর এর দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ। বুধবার (১২ মে/২০২১) উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হকের নেতৃত্বে স্বজনরা ছুটে যান সেই কদবানুর বাড়িতে।
কদবানু’র হাতে নগদ অর্থ, কাপড় ও ঈদসামগ্রী তুলে দেন স্বজনরা। নিজেদের আর্থিক অসচ্ছলতা থাকার পরেও এ বৃদ্ধা মায়ের ভরণপোষণের জন্য একই সময়ে তার মেয়ের জামাতা শাইনুদ্দিন ও অসহায় মেয়ে ছোলেমা খাতুনকেও ঈদ উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন বিজন চন্দ্র সরকার, মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান। ঈদ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কদবানু। খোদার আরশে দু’হাত তুলে এ সহযোগিতার জন্য দোয়া প্রার্থনা করেন। শতবর্ষী কদবানুর নামে সরকারি ভাতা না থাকায় ঘটনাটি দুঃখজনক বলে আখ্যায়িত করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও ইউএনও হাসান মারুফ। উভয়েই প্রতিশ্রুতি দেন, দ্রুত সময়ের মধ্যেই বয়স্ক বা বিধবা ভাতার কার্ড ইস্যু করা হবে। কদবানু’র শেষ ইচ্ছা ‘শক্ত ঘরে ঘুমিয়ে যেন মরতে পারে!’ শেষ ইচ্ছাপূরণেরও প্রতিশ্রুতি দিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, সরকারি বরাদ্দ সাপেক্ষে অগ্রাধিকারভিত্তিতে তাঁকে পাকাঘরের ব্যবস্থা করা হবে।
অপরদিকে গৌরীপুরে মঙ্গলবার (১১ মে/২০২১) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিধবা ও সন্তানহীনা মায়েদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিরেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, আর্তমানবতার সেবায় সবসময় স্বজনরা ভূমিকা রেখেছে। আমি একজন স্বজন পরিচয়ে গর্ববোধ করি। ইউএনও হাসান মারুফ বলেন, স্বজনরা ভালো কাজ করে। আমি স্বজনদের কার্যক্রমে মুগ্ধ। বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান, সতিশা যুব ও কিশোর সংঘের খায়রুল ইসলাম, মো. মিজানুর রহমান, জায়েদুর রহমান, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ। উপজেলা পরিষদ ও স্বজন সমাবেশের স্বজনদের অর্থায়নে দুই শতাধিক বিধবা মহিলা ও স্বামী-সন্তানহীনা মাকে ঈদ উপহার প্রদান করা হয়।

আপনাদের একটু একটু সহযোগিতাই পারে শতবর্ষী কদবানু’র হাত থেকে ভিক্ষাথলিটা ছুঁড়ে ফেলে দিতে…. আমরা তো মানুষ…. আমাদের পক্ষেই এটা সম্ভব




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১