আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মে, ৯, ২০২১, ৯:১৭ অপরাহ্ণ




আম্মা’কে : শেখ জিন্নাহ

তোমাকে না দেখতে দেখতে আমি প্রায় অন্ধ হয়ে গেলাম।
কোথায় পাব আলো? তুমি ছাড়া!
কত দীর্ঘ এ বিরাম।
বেদনার অতলান্তিক থেকে আমি হেসে উঠি,
তোমার একটু কথা শুনে,দূর থেকে।
আবার কেঁদেও ফেলি অহরহ,
তুমি দূরে বলে।
যখন জিজ্ঞেস কর, “কেমন আছো তুমি?”
আমি ভাল হয়ে উঠি তৎক্ষণাৎ।
যেন কোন দুঃখ নেই, রোগ নেই, শোক নেই,
কেমন আচমকা দারুণ সুখী হয়ে উঠি আমি।
কত কথা মনে আসে-
কত কষ্ট দিয়েছি, করেছি কত জ্বালাতন,
তুমি সর্বংসহা সয়েছো সব।
উসকোখুসকো চুল, বাউন্ডুলে জীবন,
তিরিক্ষি মেজাজ, দিন নেই রাত নেই।
তবুও বলেছো কখন খাবি,
বেলা যে চলে যায়,
আয় ঘরে আয়।
ঘরে আমি ফিরেছি ঠিকই!
অনেক দূরের। চাইলেই তোমাকে হাসাতে পারিনা,
পারি না তোমার পায়ের ধুলিতে জীবন পূন্যে পূন্যে ভরতে।
কেন রাখলে না বেঁধে আজীবন তোমার আঁচলে?
তোমাকে ছাড়া জীবন যেন অন্ধকার অতলে।
০২/০৪/২০২১




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১