গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৮ মে/২০২১) করোনাকালীন দুর্যোগে কর্মহীন হয়েপড়া শ্রমজীবী ও দুস্থ-অসহায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ ও ত্রাণ সামগ্রী শহরের কালীপুর মধ্যম এলাকায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট মো. নুরুল হক। এছাড়াও উপজেলার ৫টি স্থানে সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট মো. হাবিবুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সহসভাপতি শাহীন আলম তারা, আইন সম্পাদক এডভোকেট রাইসুল ইসলাম, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য মো. জালাল আহাম্মেদ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহী মুনশী, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম মিল্টন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার প্রমুখ।