আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ৬, ২০২১, ৪:৫০ অপরাহ্ণ




ক্ষেতমজুর প্রত্যেক পরিবারকে ৫হাজার টাকা প্রণোদনাসহ ১০দফা দাবিতে গৌরীপুরে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি

প্রধান প্রতিবেদক :
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ মে/২০২১) ক্ষেতমজুরদের প্রত্যেক পরিবারকে ৫হাজার টাকা করে করোনাকালীন কর্মহীনদের মাঝে প্রণোদনা, পল্লী রেশনিং, স্বাস্থ্য সুরক্ষা গণবিগ্রেড গঠনসহ ১০দফা দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। রাষ্ট্রপক্ষের প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ স্মারকলিপি গ্রহণ করেন।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হারুন আল বারী ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে অংশ নেন মোস্তাফিজুর রহমান বুরহান, আলী আশরাফ আবীর, তাসাদদুল করিম, মোখলেছুর রহমান প্রমুখ। অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে করোনাকালীন দুর্যোগের মুর্হুতে ব্যাংক ও এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধকরণ, গ্রামীণ ক্ষেতমজুর মারা গেলে প্রত্যেককে ৫লাখ টাকা করে ক্ষতিপূরণ, বিদেশফেরত শ্রমিকদের কর্মসংস্থান ব্যবস্থাকরণ, গ্রামীণ মজুরদের ৭দিনের প্রশিক্ষণ মাধ্যমে ‘স্বাস্থ্য সুরক্ষা গণবিগ্রেড’ গঠন করা, নারী ও পুরুষ সকলের দৈনিক মজুরী ৮শ টাকা নির্ধারণ করা, হাটবাজারে গরিব শ্রমজীবী মানুষের নিকট থেকে তোলা আদায় বন্ধকরা, গ্রামেগঞ্জে রিকশা-ভ্যান, ভটভটি ও অটোচালকদের নিকট থেকে বেআইনী চাঁদা আদায় বন্ধকরণ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১