আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : মে, ২, ২০২১, ২:৫৪ অপরাহ্ণ




সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম 

শামীম খান, স্টাফ রিপোর্টার :
প্রয়াত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ময়মসিংহ -৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডাঃ ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকিরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
রোববার (২মে) উপজেলার কলতাপাড়া এলাকায় মজিবুর রহমানের সমাধিসৌধে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর পরপরই স্বাস্থ্যবিধি মেনে সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা পরিষদের সদস্য, পৌর যুবলীগ ও পৌর ছাত্রলীগ।
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নেতা-কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম দিপু ফকির, জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান জানি অভি, কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম নুরু, আঃ রউফ মোস্তাকিম, এমরান মুন্সি, যুবলীগ নেতা মঞ্জরুল হক মঞ্জু, মশিউর রহমান শাকিল, পৌর ‍যুবলীগ নেতা তমাল পাঠান, সুখ মিয়া, আশিক মোল্লা, হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উপজেলা সভাপতি নুরুজ্জামান নুরু ও সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমুখ।
সৈয়দ রফিকুল ইসলাম বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির ছিলেন গৌরীপুরের মাটি ও মানুষের নেতা। তিনি  গৌরীপুরের আওয়ামী লীগকে অত্যন্ত সুসংগঠিত করেছিলেন। তার মৃত্যুতে আমরা একজন মুজিব আদর্শের ত্যাগী নেতা ও অভিভাবক হারিয়েছি। আগামীকাল পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে প্রয়াত এই নেতার স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও ইফতারের  আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। তিনি ২০১৬ সালে ২ মে মৃত্যুবরণ করেন। আজ প্রয়াত এই নেতার ৫ম মৃত্যুবার্ষিকী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১