গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগ ও বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে শুক্রবার (২৩ এপ্রিল/২০২১) দু’কৃষকের ধান কেটে, খাল অতিক্রম করে সেই কৃষকের বাড়িতে ধান পৌছে এবং মাড়াই করেও দিয়েছে। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার জানান, শুক্রবার বোকাইনগর ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃষক মো সুমন মিয়া ও আরিফুল ইসলামের জমির ধান কেটে দেয়া হয়েছে। দু’জনের প্রায় ৮০শতাংশ জমির ধান কাটা হয়। কৃষকের বাড়িতে ধান পৌঁছে দিতে খাল অতিক্রম করতে হয়েছে। সেই কাজটিও ছাত্রলীগের নেতাকর্মীরা উৎসাহচিত্তে করেছে। ধানকাটা কর্মসূচীতে অংশ নেয় বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাজ্জাদুল ইসলাম ইব্রাহিম, মোঃ গোলাম রাব্বি, মোঃ রনি মিয়া, অনিক হাসান জয়, মোঃ শাকিল, জয় আহাম্মেদ সাগর, মোঃ সাকিব প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, এছাড়াও মাওহা ইউনিয়ন ও ২নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগেও কৃষকের ধান কেটে দেয়া হয়েছে।