গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষকের দু’হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার গৌরীপুর থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। মামলার তদন্তকারী অফিসার সাবইন্সপেক্টর উজ্জল মিয়া শুক্রবার হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও আলামত উদ্ধার করেছেন।
মামলা ও ভিকটিম সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে বোরো ক্ষেতে ধানকাটা শ্রমিকদের তদারকি করতে যাওয়ার সময় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলায় ঈশ^রগঞ্জ বিশেশ^রী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান (৬৫) এর দু’হাত ভেঙ্গে দিয়েছে। তিনি অচিন্তপুর ইউনিয়নের চড়াকোনা গ্রামের মৃত শমসের আলীর পুত্র। স্বামীর দু’হাত ভেঙ্গে দেয়ার ঘটনায় তার স্ত্রী মোছা. ঝর্ণা আক্তার বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় চড়াকোনা গ্রামের রহমত উল্লাহ (২৭), এবাদুল্লা (২০), হযরত আলী (৫৫), আশিক নুরী (৩৫), আজিজুল হক (৪০), ইসলাম উদ্দিন (৫৪), শহীদ মিয়া (৩৫) কে আসামী করা হয়েছে। আহত শিক্ষকের পুত্র ইমরান হোসেন ইমন জানান, তার বাবা বাম ও ডানহাত ভেঙ্গে গেছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলার তদন্তকারী অফিসার সাবইন্সপেক্টর উজ্জল মিয়া জানান, আলামত জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।