আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ




ভারতীয় পণ্য সহ ১৮ চোরাকারবারি আটক গৌরীপুর থানায় মামলা,

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪’র অভিযানে ভারতীয় শুল্কবিহীন পণ্য সহ ১৮ জন চোরাকারবারি আটকের ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১৪’র উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন ভারতীয় জব্দ পণ্য সহ আটক ১৮ জনকে গৌরীপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। আসামিদের আজ গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গোপন সংবাদে ভিত্তিতে গত বুধবার ভোরে র‌্যাব ১৪’র একটি বিশেষ টিম গৌরীপুর উপজেলার বেলতলী বড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ছয় ট্রাক ভারতীয় পণ্য জব্দ করার পাশপাশি ১৮ জন চোরাকারবারিদের আটক করে।
আটককৃতরা হল- সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মোঃ মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), আকরাম (২০), মিরাজ (৩০), মমিন (৩২), ইমরান (২৫), রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২) ও মোঃ সাব্বির (২০)।
জব্দ পণ্যগুলো হচ্ছে- এক হাজার পিস ভারতীয় থ্রিপিস, ২৫০ পিস লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ী, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৪ হাজার পিস ভারতীয় বেটনােভেট ক্রীম ও , ৩ হাজার পিস স্কিনসাইন ক্রীম।
র‌্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন র‍্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা ভারত থেকে বিভিন্ন প্রকার পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১