প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যাগে শুক্রবার (৮ এপ্রিল/২০২১) স্বজনবরণ উৎসব অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর রোজিনা আক্তার মিতু।নতুন স্বজনদের বরণ করেন গৌরীপুর স্বজন উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি ব্যবসায়ী আবু জাফর মো. সাদেক, উপজেলা স্বজন সমাবেশের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার রিপা, দৈনিক বাহাদুরের ওয়েভ ইনচার্জ তাসাদদুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। সত্যের সন্ধ্যানে নির্ভিক স্লোগানে শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তর এর দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশে ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ অঙ্গিকারে পলি আক্তার, তাসলিমা, তাহমিদা আক্তার, নার্গিস আক্তার, রোজিনা আক্তার মিতু। সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, গৌরীপুর স্বজন সমাবেশের জন্মদিন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্বজনবরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
টি.কে ওয়েভ-ইন