প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (৩ এপ্রিল/২০২১) ‘মাস্ক পড়ুন, সুস্থ থাকুন- কভিডমুক্ত বাংলাদেশ গড়ুন’ স্লোগানে মাস্ক ক্যাম্পেইন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
প্রচারাভিযানে সভাপতিত্ব করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান। মাস্ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব বিএসসি, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী মো. মতিউর রহমান, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, কালিখলা বাজার রক্ষাকালী মন্দিরের সভাপতি অজিত কুমার মোদক, সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক অমল চন্দ্র দাস, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন