আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২১, ৭:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে মাস্ক ব্যবহারে অনিহা, টেস্টেও সাড়া নেই!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২ এপ্রিল/২০২১) পৌর শহরের ধানমহাল, মুক্তিযোদ্ধা ফজলুল হক সড়ক, সিএনজি স্ট্যান্ড ও ধানমহাল এলাকা থেকে চার সড়কে পথের সিংহভাগ সিএনজি ও অটোরিকশা চালক এবং যাত্রীরা মাস্ক ছাড়াই চলাচল করছেন। মানা হচ্ছে না সরকারি নির্দেশনাও। অপরদিকে করোনা আক্রান্তের জন্য নমুনা টেস্টেও হাসপাতালে রোগীদের সাড়া মিলছে না।
মুক্তিযোদ্ধা ফজলুল হক সড়কে শ্যামগঞ্জগামী সিএনজি’র যাত্রী পূর্বধলার গোয়াতলার আশিকুর রহমান জুয়েল মাস্ক পড়েননি। এ প্রতিনিধি’র মাস্ক নেই কী! বলার সাথে সাথেই পকেট থেকে মাস্ক বের করেন এবং পড়েন। একই দৃশ্যের দেখা মিলে শ্যামগঞ্জের ইকবাল হাসান, ঈশ^রগঞ্জের হাটুলিয়ার নুরুজ্জামান ও গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের জুয়েল মিয়ার। অপরদিকে ধানমহাল থেকে ছেড়ে যায় শাহগঞ্জগামী ৭টি সিএনজি’র ২৯জন যাত্রীর মধ্যে মাস্ক ছিলো ৭জনের। সিএনজি স্ট্যান্ড থেকে বেখৈরহাটি, কেন্দুয়া ও মদনের ৪টি সিএনজি ১৪জন যাত্রীর মধ্যে মাস্ক ছিলো ৫জনের। হারুণপার্কের মোড় থেকে রামগোপালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৯টি অটোরিকশার ৫২জন যাত্রীর মধ্যে মাস্ক ছিলো ১৪জনের। রামগোপালপুর ইউনিয়নের বিশ^ানাথপুরের আবুল কাশেম জানান, মাস্ক পড়তে ভালো লাগে না, তবে পকেটে আছে! এ প্রতিনিধি প্রায় ২ঘন্টায় ৪টি সিএনজি স্টেশনের ৩৬জন যাত্রীর সঙ্গে কথা বলেন। করোনা থেকে বাঁচার নয়, অধিকাংশ মানুষ মাস্ক পড়েন প্রশাসনিক ভয়ে এমনটাই স্বীকার করলেন শাহগঞ্জের এনজিও কর্মী নুরুল হক। তিনি বলেন, এখানে গতকাল অভিযানের সময় শতভাগ মাস্ক পরিহিত ছিলো। এখন শতজনের মধ্যে ২/১ জন আছেন!
অপরদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম জানান, হাসপাতালে কভিড-১৯ আক্রান্তের নমুনা নিয়ে টেস্টের জন্য রোগীরা আসছেন না। গৌরীপুরে টেস্ট অত্যন্ত ধীরগতি। তবে বৃহস্পতিবার আরো ১জনের করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে গৌরীপুরে আক্রান্ত ৫৫জন। চিকিৎসাধীন ৬জন ও মারা গেছেন ২জন। এ পর্যন্ত টেস্ট হয়েছে ৫৪৫জনের। ভ্যাকসিন নিয়েছেন ৪হাজার ৬১৫জন।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার ( ১ এপ্রিল/২০২১) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পড়ায় সাতজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আরো ৩১জনের বিরুদ্ধে মামলা ও অর্থদণ্ড করেছেন।
অপরদিকে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার অচিন্তপুরের শাহগঞ্জ বাজার, মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজার, সহনাটী ইউনিয়নের পাছার বাজারে মাস্ক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১