গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী গৌরীপুর শাখার উদ্যোগে শুক্রবার (২ এপ্রিল/২০২১) হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে ছিলো পুলিশের নিরাপত্তা বেস্টনী।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র সভাপতি মুফতি মাওলানা মো. নাযিম উদ্দিন। তিনি প্রতিবাদ সমাবেশে ৫দফা দাবী পেশ করেন। দাবী সমূহ হলো ১। ময়মনসিংহ ও হাটহাজারীসহ সারাদেশে ইসলামী আন্দোলনে শহীদদের (নিহত) খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ২। গত শুক্রবার ও শনিবার আন্দোলনে আসা ছাত্র ও আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ৩। হাজার হাজার আলেম-ওলামাদের বেনামী গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। ৪। কওমী মাদরাসাকে টার্গেট করে হয়রানিমূলক তল্লাশী বন্ধ করতে হবে। ৫। আলেম-ওলামাদের নামে কুরুচীপূর্ণ স্লোগান বন্ধ করতে হবে।
বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা মোমেনশাহী গৌরীপুরের সিনিয়র সহসভাপতি মাওলানা মো. মুস্তাকীম, সহসভাপতি মাওলানা ফরিদ আহমাদ, মাওলানা মো. বেলাল হুসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু যিনাদ, সহ সাধারণ সম্পাদক মুফতি মো. জুনাইদ হুসাইন, হাফেজ মাওলানা মো. খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আতহার আলী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. নুরুল্লাহ, সহ শিক্ষা সম্পাদক মুফতি খাইরুল ইসলাম, মাওলানা মো. আইন উদ্দিন, মাওলানা মো. যুবায়ের আহমাদ, অর্থ সম্পাদক হাফেজ মো. ইমরান, সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মো. সুলতান মাহমুদ, হাফেজ মো. আবু সাঈদ, হাজী মো. ফজলুর রহমান, হাজী মো. আব্দুস সালাম খান, ইউনিয়ন সভাপতি মাওলানা মো. মতিউর রহমান, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, মুফতি আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল আজিজ, মুফতি খাইরুল ইসলাম প্রমুখ।