আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ




ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনার ভয়াবহতা থেকে নগরবাসিদের রক্ষা এবং সচেতন করে তুলতে একযুগে সাত স্থানে মাস্ক ও প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহ¯প্রতিবার নগরীর গাঙ্গিরার পাড়, নতুন বাজার, টাটুনহল মোড়, চরপাড়া মোড়, পাটগুদাম ব্রীজ মোড়, মাসকান্দা ও শম্ভুগঞ্জে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) সচিব রাজীব কুমার সরকার গাঙ্গিনাপাড় মোড়ে মাস্ক বিতরণের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা কর্মসূচী বাস্তবায়নে শক্ত অবস্থানে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে সিটি মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশনায় সিটির ২’টি বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন রাস্তায় জীবানুনাশক ¯েপ্র করা হচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সিটির ৩৩টি ওয়ার্ডে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং মাস্ক বিতরণ ক্যাম্পেইন চলমান থাকবে। উল্লেখ্য, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সিটি কর্পোরেশনের লক্ষাধিক মাস্ক বিতরণের পরিকল্পনা রয়েছে। গাঙ্গিনাপাড় মোড়ে মাস্ক বিতরণকালে আরও উপস্থিত ছিলেন প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রমুখ। নগরীর নতুন বাজার মোড়ে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহামেদ, খাদ্য ও সেনিটেশন কর্শকর্তা দীপক মজুমদার, কনজারভেন্সি পরিদর্শক মহব্বত আলী অন্যান্য পয়েন্টেগুলো সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এছাড়া আগামী সপ্তাহের শুরু থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে করোনারোধে করনীয় এবং সরকারী নির্দেশনা মেনে চলতে জনগনের মাঝে সচেতনতা করতে মাইকিং করা করা হবে।

উল্লেখ্য, এর আগে গত বছর করোনার শুরু থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মাস্ক, সাবান, সেনিটাইজার বিতরণসহ প্রতিদিন প্রচারণা কার্যক্রম পরিচালিত করে। পাশাপাশি অসহায়, দরিদ্র, বেকার, কর্মহীন মানুষকে খুজে খুজে খাদ্য সহায়তা, নগদ অর্থ প্রদান, রান্না করা খাবার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করে নগরবাসির নজর কেড়েছেন। এছাড়াও তিনি শীতের শুরুতে নগরীর হতদরিদ্র, অসহায়, বয়োবৃদ্ধ, ছিন্নমূল, অভাবগ্রস্থ মানুষদের খুজে খুজে শীতবস্ত্র বিতরণ করেন।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১