আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২১, ২:১৬ পূর্বাহ্ণ




‘সম্মুখ সারির করোনাযোদ্ধা সাইবিতা কাব্য ধারার জনক এসপি সাইফুল্লাহ করোনা পজেটিভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বাংলাদেশ রেলওয়ে পুলিশ ঢাকায় কর্মরত এসপি সাইফুল্লাহ আল মামুন করোনা পজেটিভ। তিনি বৃহস্পতিবার রাতে করোনা পজেটিভ এ সংক্রান্ত একটি হৃদয় বিদারক লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ঝধরভঁষষধয অষ গধসঁহ) দেন। ‘এমন নির্মমতার সাক্ষী কাউকে যেন হতে না হয়’ শিরোনামে দেয়া স্ট্যাটার্সটি মুর্হুতের মাঝে ভাইরাল হয়ে যায়। কভিড-১৯ দুর্যোগের দ্বিতীয় ঢেউ চলমানকালে তিনি করোনা পজেটিভ হয়েছে। মাতৃভূমিতে করোনা ভাইরাসের আক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তিনি ছিলেন সম্মুখ সারির একজন করোনাযোদ্ধা।
তিনি নিজ উদ্যোগে কমলাপুর রেলস্টেশন ও ঢাকার বিভিন্ন অলিগলিতে করোনাকালীন দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যের যোগান দেন। রেলওয়ে স্টেশন ও ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনিকভাবে ও ব্যক্তিগত উদ্যোগে প্রচার-প্রচারণা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
সাইফুল্লাহ আল মামুন সাবিতা কাব্য ধারার জনক।
ফেসবুকে দেয়া তার স্ট্যাটার্সটি তুলে ধরা হলো ‘ এমন নির্মমতার সাক্ষী কাউকে যেন হতে না হয়।
ভেবেছিলাম কাউকে বলবো না, নীরবে যুদ্ধ করে যাব। শুরুতেই সম্মুখযোদ্ধা হিসাবে করোনাকে মোকাবেলা করেছি সামনের সারি থেকে , যেমন নিজে সতর্ক থেকেছি তেমনি অন্যদেরকে সতর্ক রাখতে চেষ্টা করেছি। শেষ রক্ষা হলো না, আজ চার দিন হতে চলল আমি ঈড়ারফ পজেটিভ। খবরটা শেয়ার না করার কারণ ছিল,আমার ঈড়ারফ আক্রান্ত হবার কারণ আমি আমার ব্যক্তিগত সুরক্ষা পালনে ব্যর্থ হয়েছি। বাসা থেকেই চিকিৎসা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অক্সিজেন সেচুরেশন লেভেলের ওটা নামাতে আর ভরসা পাচ্ছিলাম না। তাই গভীর রাতে হসপিটালের উদ্দেশ্যে যাত্রা। এখানে সেই নির্মমতা অপেক্ষা করেছিল। লিফটের দরজার পাশে আমার স্ত্রী ও বাচ্চা দাঁড়িয়ে আছে ওদের চোখ দিয়ে জল পড়ছে অথচ আমি হাত বাড়িয়ে সহানুভূতি জানাতে পারলাম না! এর চেয়ে নির্মম দৃশ্য আর কী হতে পারে!
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মন্তব্য ছড়িয়ে পড়ুন, শতশত শুভাকাঙ্খী তার জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করে মন্তব্য করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১