গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (২৮ মার্চ/২০২১) স্বাধীনতার ৫০বছর সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলায় আজকের সুবর্ণজয়ন্তী উৎসবেও ৭১’র পরাজিত শক্তিরা উস্কানি দিয়ে যাচ্ছে। ওরা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। ওদের বিষয়ে সতর্ক থাকুন, নাশকতাকারীরা উৎপেতে আছে। তিনি আরো বলেন, স্বজন সমাবেশ জনমানুষের কল্যাণে ও দেশের উন্নয়নে প্রত্যেকটি কাজে অংশ নিচ্ছেন।
বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, ক্লাব ৯৭ গৌরীপুরের মাহমুদা আক্তার লিপি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক স্বাধীন, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, ব্যবসায়ী ফারুক মিয়া, স্বজন আশিকুর রহমান রাজিব, কবি অনামিকা সরকার প্রমুখ।