আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২১, ৬:৫৪ অপরাহ্ণ




স্বাধীনতা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ- মেয়র সৈয়দ  রফিক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে বাঙালি জাতির মত অন্য কোন জাতিকে এত  রক্ত, প্রাণ ও সম্ভ্রম বির্সজন দিতে হয়নি। তাই এই স্বাধীনতা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ।
শুক্রবার বিকালে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দ রফিকুল ইসলাম বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা  পেয়েছি। স্বাধীনতার অর্ধশত বছর অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। উন্নয়নের রোলমডেল হিসাবে বাংলাদেশ বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই জাতির জনকের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে শপথ নিতে হবে।
আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি,  পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান,  পৌর যুবলীগ সভাপতি মেহেদি হাসান মিথুন, ছাত্রলীগ নেতা রাফসান জানি অভি প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১