গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে বুধবার (২৪ মার্চ/২০২১) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার উদ্বুদ্ধকরণে উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। একই দিনে ভুটিয়ারকোনা মাদরাসার শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী এবং পথচারীদের শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করেন। মাস্ক ক্যাম্পেইনে প্রায় ২হাজার মাস্ক বিতরণ করা হয়।
উদ্বুদ্ধকরণ পথসভায় সভাপতিত্ব করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। মাস্ক বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুজ্জামান মজুমদার, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ কালন মাস্টার, সাধারণ সম্পাদক মো. কবীর উদ্দিন, গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মুহাম্মদ জামাল হোসেন, মো. এমদাদুল হক, উজ্জ্বল মিয়া, মো. আওলাদ হোসাইন, মো. সামছুল ইসলাম, আবুল বাসার, নার্গিস আক্তার, এএসআই সমর দাস, মো. রফিজ উদ্দিন, মো. আখতারুজ্জামান, মো. মোস্তাক হোসেন, মো. কামরুল হাসান, মো. আলমগীর হোসেন, এফ এম তোফায়েল, লিটন কুমার সরকার, মো. মনিরুল ইসলাম প্রমুখ।