আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৯, ২০২১, ১২:১৭ অপরাহ্ণ




সম্প্রীতি ও একতার সুবাস ছড়িয়ে গেলেন আল্লামা আরশাদ মাদানী

বাহাদুর ডেস্ক :

মুসলমানরা পরস্পর ভাই ভাই জানিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী।

তিনি বলেন, মুসলিম উম্মাহ পরস্পর ভাই ভাই।  এ জন্য একজন আরেক জনের প্রতি সম্প্রীতি-ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে।

গেল শনিবার দুপুরে উত্তরা ৭ নং সেক্টর পার্ক মসজিদে বয়ানে আওলাদে রাসূল আল্লামা আরশাদ মাদানী এসব কথা বলেন।

দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসীন বলেন, মুসলমানরা পৃথিবীর যেকোনো দেশের অধিবাসী, যেকোনো ভাষাভাষী হোক না কেন, তারা এক ও অবিচ্ছেদ্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।

তাই তারা একে অন্যের প্রতি জুলুম করবে না, একে অন্যকে তিরস্কার করবে না। যে তার ভাইয়ের প্রয়োজন মেটাবে আল্লাহ পাক তার প্রয়োজন মেটাবেন।  অন্য মুসলিম ভাইয়ের দুঃখ-কষ্ট যে লাঘব করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দুঃখ-কষ্ট দূর করবেন।

আল্লামা আরশাদ মাদানী বলেন, আল্লাহ তায়ালা লোক দেখানো ইবাদত ও দান-সদকা পছন্দ করেন না। তাই কোন কাজের আগেই নিয়ত বিশুদ্ধ করতে হবে। যে ব্যক্তি নিয়ত বিশুদ্ধ করে প্রতিবেশীদের খবর নেবে, দান-সদকা করবে, কিয়ামতের দিন তার চেহারা নূরে ঝলঝল করবে।

দুই দিনের সফর শেষে আল্লামা আরশাদ মাদানী শনিবার বিকাল ৩ টা ৪৫ মিনিটের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্য রওয়ানা দেন।

গত বৃহস্পতিবার (১১ মার্চ) কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে দুই দিনের সফরে বাংলাদেশে আসেন তিনি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০