আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৯, ২০২১, ৫:০৫ অপরাহ্ণ




পিতা-পুত্র মিলে আমাকে হত্যার ষড়যন্ত্র করছে, এমপি’র গাড়ী বহরে হামলার অভিযোগটি সম্পূর্ণ সাজানো নাটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত হ্যাট্টিক বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের প্রতিবাদে ও ময়মনসিংহ প্রেসক্লাবে এমপির সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ এনে সোমবার (৮মার্চ/২০২১) পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে গৌরীপুর পৌর আওয়ামীলীগ। বিপুল ভোটে ৩য়বার মেয়র নির্বাচিত করায় সংবাদ সম্মেলনে নবনির্বাচিত মেয়র সৈয়দ রফিক পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমপি’র সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ এনে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এমপি’র গাড়ী বহরে হামলার অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন, একটি একটি সাজানো নাটক। তিনি (এমপি) উপজেলা প্রশাসন, দলীয় কর্মসূচী ও মুক্তিযোদ্ধাদের কর্মসূচীতে সকাল ১০টায় অংশ নিয়েছেন। আর আমার ওপর হামলার ঘটনা ঘটে দুপুর ১২টা ৪৫মিনিটের দিকে। তখন এ পথে এমপি’র গাড়ি বা তার বহর থাকার কোন প্রশ্নই আসে না। এমপি’র নানা অপকর্মেরও বিচার দাবী করেন তিনি।
মেয়র আরো বলেন, শুভ্র হত্যাকান্ডের ঘটনায় আমাকে বিধিমোতাবেক বহিষ্কার করা হয়নি। আমার পৌর কমিটি পূর্ণাঙ্গ, আমি এ কমিটির সভাপতি পদে বহাল আছি। কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনোপত্র আমি পাইনি। এমপি’র অভিযোগ প্রসঙ্গে সৈয়দ রফিক আরো বলেন, আমার বাবা প্রয়াত সৈয়দ আবু সাঈদ সরকার এ পৌরসভার দু’বার কমিশনার ছিলেন। তিনি জনপ্রিয় ছিলেন বলেই জনপ্রতিনিধি হয়েছেন। অথচ তাকে নিয়েও আজ মিথ্যাচার চলছে। ৭১’রে আমাদের বাড়িঘরও পাকবাহিনী পুড়িয়ে দিয়েছিলো।
পৌর আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, পৌরসভার কাউন্সিলর দিলুয়ারা আক্তার দিলু, রোজিনা আক্তার চৌধুরী মিতু, সালেহা আক্তার, আব্দুর রউফ মোস্তাকীম, দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম নুরু, মোঃ এমরান মুনশী, মো. নাজিম উদ্দিন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র আরো বলেন, আপনারা অবগত আছেন বিগত পৌর নির্বাচনে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও তার পুত্র নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। নির্বাচনের পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের সঙ্গে আমাকে ও আমার পরিবারের সদস্যদের জড়িয়ে পৌর নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা করে। মিথ্যা মামলায় জড়িয়ে আমার বাড়িগাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। যা অদ্যাবধি পর্যন্ত থানা পুলিশ মামলা গ্রহণ করেনি। আপনারা অবগত আছেন আমি বিগত সময়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলাম। ওই নির্বাচনে আমার সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন শফিকুল ইসলাম হবি। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মান্যবর সভাপতি জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দেন ‘এবারের নির্বাচনে কোন বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে না।’ বাংলাদেশ আওয়ামী লীগ এ নির্বাচনে কোন বিদ্রোহী প্রার্থীকে মনোনয়নও দেয়নি, শুধুমাত্র ব্যতিক্রম ঘটে গৌরীপুর। আমরা শুনেছি এমপি ও তার পুত্র কোটি কোটি টাকা বাণিজ্য করে বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম হবিকে মনোনয়ন আনতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডকে বিভ্রান্ত করে হবিকে মনোনয়ন এনে দিয়েছেন। এরপর আমি নির্বাচনে অংশ নেয়ার পরেও একেকবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদানসহ কেন্দ্র দখলের পায়তারা করে আমাকে পরাজিত করার অপচেষ্টা চালায়। ব্যালট পেপার ছিনতাইকালে ব্যালট বইসহ দুলাল ডাকাত, জনি চেয়ারম্যান, শহিদুল ইসলাম অন্তর চেয়ারম্যান ও কাউসার নামে ৪জনকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে নির্বাচন আচরণবিধি লংঘন করে, গৌরীপুর পৌরসভার নির্বাচনী এলাকায় অবস্থান করে এবং এমপি’র সরাসরি হস্তক্ষেপে ক্ষমতার অপব্যবহার করে কোন প্রকার মামলা মোকদ্দমা ছাড়াই তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপরেও আমাকে পরাজিত করতে না পাড়ায় ষড়যন্ত্রকারী পিতা-পুত্র ষড়যন্ত্রের জাল বিস্তার করেই যাচ্ছে। নির্বাচনে জয়লাভ হওয়ার খবর পেয়েই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ময়মনসিংহ কোতয়ালী থানায় মিথ্যা অভিযোগ এনে জিডি করেন। যার বিরুদ্ধে পৌরবাসী সোচ্চার হলে, ৭দিনের মধ্যে জিডি প্রত্যাহার করে নিবে বলে প্রশাসন ও এমপি প্রতিশ্রুতি দেন। যার প্রেক্ষিতে দলীয় নেতাকর্মী ও পৌরবাসীর আন্দোলন কর্মসূচী স্থগিত করা হয়েছিলো।
তিনি আরো বলেন, ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে রোববার ১১টার দিকে আমি সহ কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করি। এরপরে পৌর ভবনে আসি। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বাসার উদ্দেশ্যে বেড়িয়ে যাই। আমি যখন বেড়িয়ে রাস্তার উপরে আসি ঠিক তখনই এমপি’র পুত্র তানজির আহমেদ রাজিবের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে সেখানে অবস্থান নেয়া দুলাল ডাকাত, শোয়েব মুনশী, আব্দুল্লাহ আল আমিন জনি, মুক্তাদির শাহীন, ইমতিয়াজ সুলতান জনি, ইকবাল হাসান আজাদ লিটনসহ ৩০/৪০জন অর্তকিতভাবে হামলা চালায়। আমি শোনেছি রাজিব বলছে, মেয়র চলে গেলো চলে গেলো গুলি কর। এই কথা বলার সঙ্গে সঙ্গেই প্রথমে দুলাল ডাকাত ও পরে শোয়েব মুনশী গুলি চালায়। অন্যরা ইট, পাথর নিক্ষেপ করতে থাকে। এসময় আমাকে বাঁচাতে এসে ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দিলু ও যুবলীগ কর্মী আল আমিন আহত হয়। গুলির শব্দে পৌর ভবনে থাকা কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগন বেড়িয়ে আসলে হামলাকারীরা পিছু হটে রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। তারপরে পুলিশ আসলে তারা আবারও পৌর ভবনে হামলার পায়তারা চালায়। ইতোমধ্যে খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও আমার কর্মী-সমর্থকরা পৌর ভবনে ছুটে এলে এক পর্যায়ে পুলিশের মদদে রাজিবসহ হামলাকারীরা আমাকে যেকোন সময় যেকোন স্থানে মেরে ফেলার হুমকি দিয়ে পুলিশের ছত্রছায়ায় এলাকা ছাড়ে।
তিনি আরো বলেন, আপনারা অবগত আছেন আমার ওপর গুলিবর্ষণের এ ঘটনাকে আড়াল করার জন্য জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তাঁর গাড়ী বহরে হামলা করা হয়েছে। যা সম্পর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সাজানো নাটক। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচীতে অংশ নিয়েছেন সকাল ১০টায়। এরপরে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন এবং আলোচনা সভায় অংশ নিয়েছেন। তারপরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সকাল ১১টায় অংশ নিয়েছেন। এরপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দের উদ্যোগে আয়োজিত প্রোগ্রামে এমপি মহোদয় অংশ নেন। যা আপনারা অবগত আছেন। আমি ও দলীয় নেতাকর্মী যখন পুষ্পমাল্য অর্পণ করেছি তারপূর্বেই তিনি ও প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে দুপুর ১২টা ৪৫মিনিট থেকে ১টা ১৫মিনিটের মধ্যে। সময়ের ব্যবধান ৩ঘন্টারও বেশি। অথচ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সরকারি ও দলীয় কর্মসূচীতে অংশ নেয়ার জন্য গৌরীপুরে আসার পথে গাড়ী বহরে হামলা হয়েছে, যা ভিত্তিহীন ও মিথ্যা। এসব ঘটনার মাধ্যমে গৌরীপুরকে অস্থিতিশীল করে রাখার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন পিতা-পুত্র। কেননা অস্থিতিশীল করে রাখতে না পারলে পিতা-পুত্র’র বদলী বাণিজ্য ও লুটপাট চলবে আর না হলে অবৈধ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। অবৈধ বাণিজ্য বন্ধের আশংকার কারণেই আমাকে সরিয়ে দেয়ার জন্য পিতা-পুত্র মিলে হত্যার পরিকল্পনা করেছে। তার অংশ হিসাবে এ হামলা করা হয়েছে বলে আমার ধারণা। আপনারা জানেন সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার জন্য বাপ-পুত মিলে বাণিজ্য শুরু করেছে। গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদরাসাসহ নানা দপ্তরে নিয়োগ বাণিজ্যে, টিআর, কাবিখা, বিশেষ ত্রাণসহ সবসেক্টরে পিতাপুত্রের বিষয় এখন ওপেন সিক্রেট। এছাড়াও পৌর মেয়র সংবাদ সম্মেলনে এমপি ও তার পুত্রের নানা অপকর্মের বর্ণনা তুলে ধরে বিচার দাবি করেন।
তিনি বলেন, আমি গৌরীপুর পৌরসভায় টানা ৩বার পৌরবাসীর বিপুলভোটে মেয়র নির্বাচিত হয়েছি। মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। অথচ এমপি’র পুত্র তানজির আহমেদ রাজিব এসবের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি গৌরীপুরকে মাদকের সামাজ্যে পরিণত করতে চান। তার সঙ্গে মাদকের গডফাদার আর ডাকাত-সন্ত্রাসীদের নিবিড় সম্পর্ক। রাজিব এখন মাদক সামাজ্যের গডফাদার। আমি এখন জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ও আমার পরিবার-পরিজন এবং পৌর পরিষদের সকলের নিরাপত্তা চাই।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১