আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৮, ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ




ক্যান্সারে আক্রান্ত হয়ে গৌরীপুর সমাজসেবা অফিসার ইসতিয়াক আহাম্মেদের ইন্তেকাল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সমাজসেবা অফিসার ইশতিয়াজ আহাম্মেদ সোমবার (৮ মার্চ/২০২১) ময়মনসিংহ সদরের কাচিঝুলি ইটাখলা রোডস্থ নিজস্ব বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে—- রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাকে ভারতের চেন্নাইয়েও চিকিৎসা করানো হয়। মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী ও বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা পাপ্পু।
ময়মনসিংহ জেলা সমাজসেবা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান জানান, মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার সকাল ১০টায় ময়মনসিংহ বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কালিবাড়ী গোরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান। তিনি বলেন, স্যার অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান অফিসার ছিলেন। তিনি মানুষের সেবা করার ব্রত নিয়ে সমাজসেবায় যোগ দেন। তাকে হারিয়ে গৌরীপুর সমাজসেবা কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী শোকাহত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১