আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩, ২০২১, ৯:১২ অপরাহ্ণ




গৌরীপুর ১হাজার ৫৬জন ছাত্রছাত্রীর মাঝে টিফিন বক্স বিতরণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের ১০৫৬জন ছাত্রছাত্রীর মাঝে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হক সরকারের উদ্যোগে বুধবার (৩মার্চ/২০২১) টিফিন বক্স বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হক সরকার। স্বাগত বক্তব্য রাখেন ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, প্রত্যেক শিক্ষার্থী তিনটি বিষয় মনে রাখতে হবে, প্রিয় মাতৃভূমির ইতিহাস, দেশের প্রতি, মা-বাবা, শিক্ষক ও প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের মেম্বার রবীন্দ্র চন্দ্র সরকার, আবুল কালাম, সাজ্জাদ হোসেন চৌধুরী, বিউটি আরা, ইউপি সচিব আবুল কাসেম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, লাকী রানী দে, মো. তাজুল ইসলাম, সুলতা রানী সরকার, মো. হামিদুর রহমান, শাহনাজ সুলাতানা, মো. নুরুল হক রানা, এএসএম মাসুদ করিম, মো. আবুল বাশার, রুমা বেগম, ফরিদ আহাম্মদ, সুসমিতা রিজবানা, মো. শাইখুল ইসলাম, মো. মোজাম্মেল হক, চামেলী বালা দেবী, আল আমিন প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১