গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সন্তানের কৃতিসন্তান সিলেটের ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (২মার্চ/২০২১) মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখা।
প্রতিবাদ সমাবেশে বক্তরা দাবি জানান হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি। প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সহসভাপতি মো. এমদাদুল হক। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ও জড়িদদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের ডা. একেএম মাহফুল হক, যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, শামীমা খানম মীনা, শ্যামল ঘোষ, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম, হারুন মিয়া, দৈনিক বাহাদুর ওয়েভ ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।
এই ব্যাংক কর্মকর্তাকে ২০ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টার দিকে সিলেট নগরীর কোর্ট পয়েন্টস্থ অবৈধ অটোরিকশা স্ট্যান্ডে নির্মমভাবে পিটিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। প্রথমে সড়ক দুর্ঘটনা বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। হত্যাকাণ্ডের ঘটনার মওদুদের ভাই আবদুল ওয়াদুদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পরদিন রোববার দিবাগত রাত ১টায় তার লাশ গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের টেংগুরিপাড়ায় পৌছে। তিনি গৌরীপুর উপজেলার টেংগুরিপাড়া গ্রামের আবদুল ওয়াহেদের পুত্র।