আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২০, ১২:১১ অপরাহ্ণ




সে এক রহস্যময়ী

বিনোদন ডেস্ক :

নতুন বছরে নতুন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি ‘সে এক রহস্যময়ী’ নামে নতুন একটি নাটকে অভিনয় করছেন। এটি পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। একটি বিদেশি গল্পের অনুপ্রেরণায় নাটকটি রচিত হয়েছে।

আগামীকাল থেকে মানিকগঞ্জের সিঙ্গাইরে এর দৃশ্যায়ণ শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘একই পরিচালকের সঙ্গে দশ বছর আগে কাজ করেছি। এক দশক পর আবারও একসঙ্গে কাজ করব। ভাবতে ভালোই লাগছে। যেহেতু এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে আমাকে কাজ করতে হবে, তাই বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করছি কাজটি দর্শকের মনের মতো হবে।’ নাটকটিতে মমর বিপরীতে অভিনয় করবেন রওনক হাসান। এদিকে এনটিভিতে প্রচার শেষ হয়ে আসছে মম অভিনীত ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’। গেল সপ্তাহে তিনি অভিনয় করেছেন আসাদুজ্জামান আসাদের পরিচালনায় ‘বৃষ্টি ধারা’ নাটকে। হাতে রয়েছে আরও কয়েকটি নাটকের কাজ। শিগগিরই এগুলোর শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও ছবির কাজ নিয়েও রয়েছে তার ব্যস্ততা। কিছুদিন আগে অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। এটি আগামী মার্চে মুক্তি পাবে বলে পরিচালক জানিয়েছেন। এছাড়া একই পরিচালকের ‘কানামাছি’ নামে একটি ছবিতেও অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মম। শিগগিরই এ ছবিটির শুটিংও শুরু হবে। চলতি বছর তার অভিনীত হিন্দি ভাষায় নির্মিত একটি ছবিও ভারতে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটির নাম ‘ম্যাক্স কি গান’। গেল বছরের মাঝামাঝি নেপালে ছবিটির শুটিং করেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০