আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২০, ১২:০৬ অপরাহ্ণ




মোশাররফ করিম-পিয়া বিপাশার ‘গল্পওয়ালা’

বাহাদুর ডেস্ক :

মোশাররফ করিমের সঙ্গে এবার জুটি হিসেবে দেখা যাবে পিয়া বিপাশাকে। ‘গল্পওয়ালা’ শিরোনামে মুরসালিন শুভর চিত্রনাট্য ও নির্দেশনায় এটি সম্প্রতি নির্মিত হয়েছে নাটকটি। এতে মোশাররফ করিম ও পিয়া বিপাশা ছাড়াও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, টেলিভিশন নাটকের প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার মাহবুব হোসেন। লেখার বিষয়ে যিনি বরাবরই বেশ খুঁতখুঁতে। নিজের লেখা যেকোনো চিত্রনাট্য তিনি আগে নিজের কাছে বিশ্বাসযোগ্য করে তোলেন। চরিত্র বিশ্বাসযোগ্য না মনে হলে, সেটি তিনি লেখেন না। এমনই একটি সিরিয়াস লেখকের চরিত্রে এবার দেখা যাবে টেলিভিশনের শীর্ষ অভিনেতা মোশাররফ করিমকে। যার চরিত্রের নাম নাট্যকার মাহবুব হোসেন। তিনি আবার সম্প্রতি বিয়ে করে দারুণ সুখি জীবন পার করছেন পিয়া বিপাশাকে। নাটকে যার নাম জেসমিন। এই নাট্যকারের হাতে আসে দাম্পত্য কলহ বা সন্দেহ বাতিক নিয়ে একটি চিত্রনাট্যের প্রস্তাব। কিন্তু সেটি তিনি কোনোভাবেই লিখতে পারছিলেন না। কারণ সংসার তার বেশ সুখে কাটছে। স্ত্রীকে সন্দেহ করার প্রশ্নই আসে না। অন্যদিকে তিনি তার চিত্রনাট্যেরও কোনো অগ্রগতি করতে পারছিলেন না। কারণ এই বিষয়ে তার সরাসরি কোনো অভিজ্ঞতা নেই। এমন গল্পে এগিয়ে যাবে নাটকটির গল্প। নাটকটি আজ থেকে প্রচার হবে ‘সিএমভি ড্রামা’ ইউটিউব চ্যানেলে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১