গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর আই.টি ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার (২৭ ফেব্রুয়ারি/২০২১) নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার বিজয়পুর পাহাড় এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় হাতেম আলী সড়কস্থ যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বেলুন ফুটানো প্রতিযোগিতা ১ম স্থান মাসুদ রানা, ২য় জুনায়েদ হোসেন, ৩য় অনিক দেবনাথ, বেলুন দৌড়ে প্রথম স্থান অনিক দেবনাথ, দ্বিতীয় তাসাদদুল করিম, তৃতয়ি জুনাইদ হোসেন, টেনিস বল নিক্ষেপে প্রথম স্থান মাসুদ মিয়া, দ্বিতীয় জুনাইদ হোসেন, তৃতীয় মাহাবুব আল, ফুটবল গোল প্রতিযোগিতায় প্রথম স্থান তৌহিদুল আমিন তুহিন, দ্বিতীয় সুমন এস, তৃতীয় শফিকুল ইসলাম, চকলেট দৌড়ে প্রথম স্থান তাসাদদুল করিম, দ্বিতীয় উত্তম পাল ও তৃতীয় সুমন এস।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন উর রশিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌহিদুল আমিন তুহিন।