আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৩, ২০২১, ৮:০০ অপরাহ্ণ




টিকা নিলেন আরও ১ লাখ ৮২ হাজারের বেশি, পিছিয়ে ময়মনসিংহ-বরিশাল

বাহাদুর ডেস্ক :

দেশে গণটিকাদান কর্মসূচির আওতায় ১৪ দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এরমধ্যে মঙ্গলবার ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জন টিকা নেন। তবে এ পর্যন্ত টিকা গ্রহণে পিছিয়ে আছে ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। আর প্রথম থেকে টিকা গ্রহণে এগিয়ে ঢাকা বিভাগ। তারপরই চট্টগ্রামের অবস্থান।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন। চট্টগ্রাম বিভাগে টিকা গ্রহীতার সংখ্যা ২৭ হাজার ৭০৮ জন। আর পিছিয়ে থাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে টিকা নিয়েছেন ৮ হাজার ১৮৮ জন ও ৮ হাজার ৪৪৩ জন।

এছাড়া রাজশাজী বিভাগে টিকা নিয়েছেন ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ৮১৬ জন এবং সিলেট বিভাগে টিকা গ্রহীতার সংখ্যা ৯ হাজার ৮৬ জন।

মঙ্গলবারের টিকা গ্রহীতাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৩১৮ জন পুরুষ এবং ৬৭ হাজার ৫৭৮ জন নারী। আর এ পর্যন্ত টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন এবং নারী ৮ লাখ ৫৭ হাজার ২০ জন।

 স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ২১ হাজার ১৯ জন, ময়মনসিংহ বিভাগে নিয়েছেন ১ লাখ ১১ হাজার ৩৫২৪ জন, চট্টগ্রাম বিভাগে নিয়েছেন ৫ লাখ ৬০ হাজার১৫৩ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুর বিভাগে ২ লাখ ৩০ হাজার ১৫০ জন, খুলনা বিভাগে ২ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২০ হাজার ৬১১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ জন।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরুর পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলছে। একইসঙ্গে ক্রমে টিকার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১