স্টাফ রির্পোটার ঃ
ময়মনসিংহের গৌরীপুরে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার দিবসের শুরুতেই পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী প্রমুখ উপস্থিত ছিলেন।