আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৯, ২০২১, ৬:৪০ অপরাহ্ণ




শহিদ মিনারের উপরে তৈরি হচ্ছে স্ল্যাব-অঘোষিত ডাস্টবিন!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
কালচে বিবর্ণ শহিদ মিনার। উপরে চলছে সরকারি বহুতল মার্টেকের জন্য স্ল্যাব নির্মাণ। শহিদ মিনারে উপরে নিয়মিত চলে সুরকি-পাথর আর সিমেন্ট মিশ্রণের ঢালাই কাজ। আরেক পাশে অঘোষিত ডাস্টবিন। মাতৃভাষা শহিদদের সম্মানে ও মর্মবাণী পৌঁছে দেয়ার বদলে অসম্মান আষ্টেপৃষ্টে ধরেছে। ৬বছরেও ইউনিয়নের কেন্দ্রীয় মিনারটির কাজ শেষ হয়নি! এ শহিদ মিনারটি আর্তনাদ করছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার বাজারে।
এ শহিদ মিনারকে ঘিরে অনুষ্টিত হয় রাজনৈতিক নানা কর্মসূচীও। মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করেন। শুধু তাই নয়, মহান বিজয় দিবস ও মহান স্বাধীনতা দিবসেও স্কুল-কলেজ, ক্লাব সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছুটে আসে এখানে। সেই শ্রদ্ধার স্থানটি সারা বছর যেমন অরক্ষিত-তেমন অপরিচ্ছন্ন ও অবহেলায় পড়ে থাকতে দেখা যায়। পাছার বাজারের আজিজুল ইসলাম জানান, শনিবার ও মঙ্গলবার হাটের দিনে পুরো বাজারে আবর্জনাও ফেলা হয় এখানে। নির্মাণ প্রসঙ্গে সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল আহাম্মেদ জানান, তিনি ব্যক্তিগত অর্থে শহিদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি সমাপ্ত করে আসতে পারেননি। তবে এবার নির্বাচিত হলে দৃষ্টিনন্দন শহিদ মিনার তৈরি করা হবে।
তবে সহনাটী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান জানান, তিনি নির্বাচিত হওয়ার পরে ২০১৬সালের দিকে শহিদ মিনার নির্মাণ কাজ শুরু করেন। সরকারের কোন ফাণ্ড থেকে করা হয়েছিলো এই মুর্হূতে তিনি তা বলতে পারছেন না। অচিরেই কাজটি সমাপ্ত করা হবে। আবর্জনা ও স্ল্যাব নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, বাজারের জন্য সরকারিভাবে বহুতল ভবন নির্মাণ কাজের ঠিকাদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা স্ল্যাব তৈরি করেছে। আবর্জনা ও স্ল্যাব আজকেই সরিয়ে নেয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা জানান, বিষয়টি দুঃখজনক ও দৃষ্টিকটু। আমার জানা ছিলো না।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, যদি এ ধরনের কিছু থাকে দ্রুত অপসারণসহ শহিদ মিনারের পবিত্রতা রক্ষায় সর্বোচ্চ উদ্যোগ নেয়া হবে। অসমাপ্ত কাজটিও সম্পন্ন করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১