আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৩, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ




ময়মনসিংহে করোনা ডকুমেন্টারি লড়াইয়ে বিজয়ী সাংবাদিকদের সম্মাননা প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহে করোনা মোকাবেলায় কর্মসূচীতে জনসচেতনতা, লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা-স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মানবিক কার্যক্রমের ডকুমেন্টারি লড়াইয়ে পত্রিকা ও সাংবাদিক ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৩ ফেব্রুয়ারি/২০২১) ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিতকভাবে এ সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান। পত্রিকা ও সাংবাদিক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন গৌরীপুরের দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, দ্বিতীয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ক্রেস্ট গ্রহণ করেন সম্পাদক ও প্রকাশক মোঃ ইদ্রিছ আলী খান, তৃতীয় নান্দাইলের ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ স্থানীয় সরকার পরিচালক মোঃ আবদুল আলী, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পী, স্থানীয় সরকারের উপপরিচালক এ কে এম গালিভ খান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামূল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
সংগঠন পর্যায়ে প্রথম স্থান ময়মনসিংহ হেল্প লাইন, দ্বিতীয় মুক্তির বন্ধন ফাউন্ডেশন, তৃতীয় বিডি ক্লিন ময়মনসিংহ। ব্যক্তি পর্যায়ে প্রথম হন ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল আহাম্মেদ বাচ্চু, দ্বিতীয় শাহরিয়ার হক সজীব আর তৃতীয় হন মাহমুদা হোসেন মলি। জমাকৃত ডকুমেন্টারী মূল্যায়নে গৃহিত উদ্যোগ এর কার্যকারিতা, টেকসইযোগ্যতা ও ফলাফল বিবেচনায় বিচারক প্যানেলে ৬০নম্বর, অনলাইন দর্শকদের মতামতে ২০নম্বর, দর্শকদের লাইক ১০ নম্বর ও শেয়ার ১০ নম্বর বিবেচনায় বিজয় অর্জন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১