আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২০, ৬:০০ অপরাহ্ণ




গৌরীপুরে মুজিববর্ষকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী শোভাযাত্রা

প্রধান প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের বছর ২০২০ ‘মুজিববর্ষকে’ স্বাগত জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি/২০২০) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও মাদকবিরোধী প্রচারাভিযান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু’র জীবনচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর দূলর্ভ ছবির প্রদর্শনী, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও আলোচনা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, শুক্রবার ১০ জানুয়ারি মুজিববর্ষের ক্ষণগনণা শুরু হবে। মুজিববর্ষে আমরা মাদকমুক্ত দেশ গড়তে চাই এই অঙ্গীকার করতে হবে। ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিয়েছেন। দেশ থেকে মাদক চিরতরে নির্মূল হবে এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর ক্ষেতমজুর সভাপতি সভাপতি হারুন আল বারী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন সমাজকর্মী শফিকুল ইসলাম, দেবাশীষ পত্রনবীশ, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ওয়াসিকুল ইসলাম রবিন, ২নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১