আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২১, ৮:১০ অপরাহ্ণ




দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম বাবুল স্মরণে গৌরীপুরে সংবাদপত্রসেবীদের মাঝে কম্বল বিতরণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (৮ ফেব্রুয়ারি/২০২১) দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম বাবুল স্মরণে ও দৈনিক যুগান্তর এর ২২তম জন্মোৎসব উপলক্ষে সংবাদপত্রসেবীদের (হকার) মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি আরএমজি এগ্রো ইন্টারন্যাশনালের পরিচালক সুশান্ত সাহা প্রেমু। অনুষ্ঠানের শুরুতেই নুরুল ইসলাম বাবুল স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। বক্তব্য রাখেন উচাখিলা কেরামতিয়া আলীম মাদরাসার প্রভাষক মোঃ খাইরুল ইসলাম, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, দৈনিক এই বাংলার প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, সংবাদপত্র এজেন্ট আছির উদ্দিন চৌধুরী জলিল, মোঃ সেকান্দর আলী, মোঃ সাইদুর রহমান, নিখিল মন্ডল, মোঃ আবু সাঈদ, মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জয়নাল আবেদিন।
প্রধান অতিথির বক্তব্যে আরএমজি এগ্রো ইন্টারন্যাশনালের পরিচালক সুশান্ত সাহা প্রেমু বলেন, দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। যিনি ৭১’রে রণাঙ্গণে দেশকে শত্রু মুক্ত করার জন্য যুদ্ধ করেছেন আর স্বাধীন দেশকে বেকারমুক্ত করার জন্য শিল্পকারখানা গড়ে তোলেছেন। তিনি ছিলেন আজীবন সংগ্রামী মানুষ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১