আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৪, ২০২১, ১২:১১ অপরাহ্ণ




ট্রলের ভয়ে প্রথমে কাজটি করতে চাইনি: রিক্তা

বাহাদুর ডেস্ক :

বিয়ে করতে চান না মেয়েটি। বিয়ে যেনো নায় হয়, পাত্রপক্ষ যেনো দেখতে এসে তাকে পছন্দ না করেন এই জন্য মাথার দীঘল কালো লম্বা চুল ফেলে টাক হয়ে যান মেয়েটি। ঘটনাটি ঘটিয়েছেন অভিনেত্রী ফারজানা রিক্তা। কাণ্ডটি নাটকের জন্য ঘটালেও বাস্তবে এমন নাটকে অভিনয় করাটা সহজ হয়। আলোঝলমলে শোবিজে যেখানে অভিনেত্রীরা কে কত গ্লাম্যারাস নিয়ে স্ক্রিণে হাজির হতে পারে সেখানে রিক্তা এবার হাজির হচ্ছেন ভিন্ন এক রুপে। টাক মাথায়। মানে নাটকটিতে রিক্তাকে ন্যাড়া এক মেয়ের চরিত্রে দেখা যাবে।

নাকটির নাম ‘ন্যাড়া বউ’। কিছুদিন আগে শেষ হয় নাটকটির শুটিং। তবে নাটকটিতে ন্যাড়া হয়ে স্ক্রিনে হাজির হতে হবে শুনেই প্রথমে করবেন না বলেছিলেন রিক্তা। কারণ এগুলো নিয়ে ফেসবুকে ট্রল হয়। অনেকেই ভালোভাবে নেয়না চরিত্রগুলো। রিক্তা ট্রল হতে রাজি নন। ট্রলকে ভয় তার। তাই প্রথমে পরিচালক শামীম জামানকে এক প্রকার না করে দেন তিনি। পরে যখন গল্পটি শুনেন। ভালো লাগে তার। গল্প ভালো লাগায় সাহসী হয়ে উঠেন রিক্তা। অভিনয় করে ফেলেন ন্যাড়া মাথার চরিত্রে।

রিক্তা বলেন, ‘বিশ্বাস করেন আমি প্রথমে এমন  একটি চরিত্রে কাজ করতে রাজি হতে চাইনি। কারণ দর্শকরা কি ভাববে এ চিন্তা মাথায় ছিলো। সেই সঙ্গে ফেসবুকে ট্রল হবো সে ভয়তো ছিলোই। কিন্তু গল্প শুনার পর সাহস পেয়েছি। ভেবেছি সাধারণ চরিত্রের নাটকে তো অভিনয় অনেক করছি। এবার তাহলে একটু ব্যতিক্রম চরিত্রে, ব্যতিক্রম মেকআপে এবার হাজির হয়ে দেখি।’

বাস্তবে রিক্তার মাথায় বেশ লম্ভা চূল। সে চুল লুকিয়ে ন্যাড়া মাথার মেকআপ করাটা সহজতর ছিলোনা। তবে কঠিন এ কাজটি করে দেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন। বর্তমান সময়ের নাটকের অপ্রতুল বাজেটে মেকআপের জন্যও তেমন বাজেট থাকেনা। তার পরও স্বল্প বাজেটের মধ্যেও যতটা সম্ভব মনির রিক্তাকে ন্যাড়া মাথার বউ সাঁজাতে সক্ষম হয়েছে।

কেবল মাথার এই মেকাপ নিতে তিন-চার ঘন্টা সময় ব্যয় হয়েছে বলে জানালেন রিক্তা। কয়েক প্রকারের আঠা দিয়ে মাথার চুল ঢেকে সেট করা হয়েছিলো টাক মাথার বিষয়টি। মেকআপ করার সময় বেশ কষ্ঠ সহ্য করতে হয়েছে রিক্তাকে। তবে মেকআপ করার সময়ের চেয়ে তা তোলার সময়ে কষ্ট সহ্য করতে হয়েছে আরও কয়েকগুণ।

রিক্তা বলেন, ‘নানা টেকনিকে ন্যাড়া মাথার বউ সাঁজতে হয়েছে আমাকে। মাথায় কৃত্রিম টাক মাথার কাভার বসানো হয় আঠা দিয়ে। এতে করে সেটা তোলার সময় বেশ কষ্ট করতে হয়। তার পরও কাজটি ভালো হবে এ প্রত্যাশায় সব কিছু মেনে নেয়া। প্রচারে এলে কাজটি দর্শক প্রশংসিত হলে সব কষ্ঠ ভুলে যাবো।’

‘ন্যাড়া বউ’ নাটকে ফারজানা রিক্তার বিপরীতে অভিনয় করেছেন শামীম জামান। নাকটির চিত্রনাট্য ও পরিচালনাও তার। শরৎ টেলিফিল্মের ব্যানারে নির্মিত নাটকটি শিগগিরই প্রচারেআসবে বলে জানালেন শামীম জামান।

গুণী নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রিক্তা। সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমার নাম ‘কার্তুজ’। তবে রিক্তা এখন পুরোপুরি ব্যস্ত নাটকের অভিনয় নিয়ে।  রিক্তা এখন হাফ হজনেরও বেশি ধারবাহিক নাটকে শুটিং করছেন। সেই সঙ্গে করছেন সিঙ্গেল নাটকের শুটিংও।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১