আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৩, ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ




গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে ক্রীড়া সামগ্রী প্রদান ও বঙ্গবন্ধু কাপ প্রীতি ফুটবল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে বুধবার (৩ ফেব্রুয়ারি/২০২১) ক্রীড়া সামগ্রী প্রদান করেন আরএমজি ইন্টারন্যাশনালের জিএম ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা। একই দিনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লাল একাদশ ও সবুজ একাদশের মাঝে বঙ্গবন্ধু কাপ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন আরএমজি ইন্টারন্যাশনালের পরিচালক সুশান্ত সাহা প্রেমু। ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আকরাম হাসান মাসুদ ও কোষাধ্যক্ষ সাঈদ আহমেদ হারুন। উপস্থিত ছিলেন আইটি ব্যবসায়ী ঐকতানের সাধারণ সম্পাদক তৌহিদুল আমিন তুহিন, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
বঙ্গবন্ধু প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেন হৃদয়, পারভেজ, শামীম, শহিদুল ইসলাম, নাঈম, হৃদয়, প্রান্ত, অন্তর, তানভীর আহাম্মেদ, জনি মিয়া, রিয়াদ হাসান, রফিকুল ইসলাম, নিয়ন মিয়া, আশিক, অপু, হবি। খেলার নির্ধারিত সময়ে ড্র হয়। লাল একাদশ ট্রাইব্রেকার নীল একাদশকে ৩-৪ পয়েন্টে হারায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১