আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২১, ৫:৩৬ অপরাহ্ণ




সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৌরীপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে এনটিভি’র ক্যামেরাপার্সন সাংবাদিক মাসুদ রানা ও একাত্তর টিভি’র ক্যামেরাপার্সন নুরুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে সোমবার (১ ফেব্রুয়ারি/২০২১) গৌরীপুরের সাংবাদিকবৃন্দ পুরাতন সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। বক্তরা অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে তাদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসার।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি গৌরীপুর শাখার সভাপতি ম. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সাংবাদিক আজম জহিরুল ইসলাম গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মদ, আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, মশিউর রহমান কাউসার, সাংবাদিক হুমায়ুন কবীর, কাজী আব্দুল্লাহ আল আমিন, শামীম খান, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক শেখ বিপ্লব, রাকিবুল ইসলাম রাকিব, মোতালিব বিন আয়েত, মহসীন মাহমুদ শাহ, মোস্তাফিজুর রহমান বুরহান, সেলিম আল রাজ, আরিফ আহাম্মেদ, শাহ জাহান কবীর, ওবায়দুর রহমান, এইচটি তোফাজ্জল হোসেন, মিলন খান, নুর আলম পূর্ণ চৌধুরী, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।
উল্লেখ্য যে, শনিবার (৩০ জানুয়ারি/২০২১) দুপুর ১টার দিকে গৌরীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শেখ লেবু স্মৃতি পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে দু’গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত এনটিভি ক্যামেরাপার্সন মাসুদ রানা ও একাত্তর টিভির ক্যামেরাপার্সন নুরুজ্জামান জামানের দুর্বৃত্ত্বরা হামলার শিকার হন। এনটিভির ক্যামেরা সম্পুর্ন ভেংগে ফেলে। মারাত্বক আহত মাসুদ রানা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১