আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২০, ২:৩৪ অপরাহ্ণ




প্রধানমন্ত্রীর সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ: ওবায়দুল কাদের

বাহাদুর ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আসলে প্রধানমন্ত্রী সত্য কথা বলেছেন। সত্য কথা বলার সৎ সাহস তার আছে। ভুলভ্রান্তি স্বীকার করার সৎ সাহস প্রধানমন্ত্রীর আছে।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর ভাষণের সবকিছু এই পরিসরে বলা সম্ভব নয়। উনি যে বিষয়গুলো বলা দরকার সেগুলো বলেছেন। যেমন দুর্নীতি নিয়ে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালী হোক তাকে ছাড় দেয়া হবে না। দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন সেটা অব্যাহত থাকবে। তিনি বলেছেন, আমি আপনাদের হয়ে থাকতে চাই। তার মানে আপনাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমি আছি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না, তার প্রধান লক্ষ্য তরুণদের কর্মসংস্থান। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করে চলেছেন। আমরা আমাদের যা করণীয় তা করে যাব, দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজেই ভবিষ্যৎ সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি, এটা ঠিক নয়।

তিনি বলেন, ২০২১ সালের ৩০ জুনের মধ্যেই মেট্রোরেলের কাজ শেষ হবে। আমরা আশা করছি, ২০২১ সালের বিজয়ের মাসেই আমরা জনগণের জন্য তা উন্মুক্ত করতে পারব।

মন্ত্রী বলেন, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে জড়িতকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে স্বস্তির বিষয় এটাই। এখন হয়তো আরও কথা আসবে, এটার মোটিভ কী, তবে তা এখনও পুরোপুরি জানা যায়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০