আজ শনিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২০, ২:২২ অপরাহ্ণ




ছড়াকার রফিকুল হক দাদুভাইয়ের ৮৪তম জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক :

আলোচনা, কবিতা, ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও ছড়াকার রফিকুল হক দাদুভাইয়ের ৮৪তম জন্মদিন উদযাপন করেছে তার সুহৃদরা।

কবি সংসদ বাংলাদেশ ও রফিকুল হক দাদুভাই জন্মদিন উদযাপন পর্ষদের আয়োজনে বুধবার বিকালে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জন্মজয়ন্তীর এই আয়োজন। অনুষ্ঠানে দাদুভাইকে ফুলেল শুভেচ্ছা দেন কবি সংসদ বাংলাদেশের সদস্যসহ দেশের বরেণ্য কবিরা।

কবি নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দাদুভাইয়ের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন কবি এমআর মনজু, তৌহিদুল ইসলাম কনক, মোস্তাক আহমেদ, আসাদ কাজল, ছড়াকার আসলাম সানী, বাপ্পি সাহা, রওশন আরা, মো. সোহেল প্রমুখ।

অনুভূতি প্রকাশে দাদুভাই বলেন, মানুষ তার সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিদিনই জন্মায়। এর মধ্য দিয়েই একজন লেখক তার ভক্তদের হৃদয়ে ভালোবাসার পাত্রে পরিণত হন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর বাংলাদেশের জন্ম না হলে কবি-সাহিত্যিকদেরও জন্ম হতো না। বঙ্গবন্ধুর কারণেই আজ আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করতে পারছি।

তরুণ লেখকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো লিখতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। না হলে ভালো লেখা কখনোই সম্ভব নয়। ভালো লেখার জন্য এ বয়সে এসেও আমাকে প্রচুর পড়তে হয়। মৃত্যুর আগ পর্যন্ত লেখালেখি চালিয়ে যেতে চাই।

নিজের ৮৪তম জন্মদিন উদযাপনের জন্য কবি সংসদ বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বরেণ্য এই শিশুসাহিত্যিক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১