আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২১, ২০২১, ৮:০২ অপরাহ্ণ




গৌরীপুরে মুজিবশত বর্ষে পাকাঘর পেলেন একশত দুই জন

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ অসহায় ১০২টি পরিবার পাচ্ছেন পাকাঘর। বৃহস্পতিবার (২১ জানুয়ারি/২০২১) এসব পাকাঘর, নির্মানাধীন ঘর পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

তাতকুড়া গ্রামের ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান আব্দুল হেলিমের স্ত্রী সুমি আক্তার। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হইছিলো দেইখ্যা হাক্কাঘর (পাকাঘর) হাইল্যাম। হাক্কাঘরে হুততারবাম। হেইল্যা বহুতদিন প্রধানমন্ত্রী থাওক, মাইষের উহোগার হইবো। চুড়ালী গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী মোছাঃ সাহারা খাতুনও খোলা আকাশের নিচে দু’হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ইউএনও মোঃ হাসান মারুফ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান জানান, উপজেলা সিধলা ইউনিয়নে ৭জন, মইলাকান্দা ইউনিয়নের ৫জন, গৌরীপুর ইউনিয়নৈর ১৫জন, ডৌহাখলা ইউনিয়নে ৪জন, রামগোপালপুর ইউনিয়নে ৪জন, ভাংনামারী ইউনিয়নে ৩০জন, বোকাইনগর ইউনিয়নে ৩জন, অচিন্তপুর ইউনিয়নে ৮জন, সহনাটী ইউনিয়নে ৮জন ও মাওহা ইউনিয়নের ১৪জন দুঃস্থ গৃহহীন মানুষের পাকাঘর পাচ্ছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১