প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গত মঙ্গলবার (১৯ জানুয়ারি/২০২১) রাতে শহরের দরিদ্র শ্রমজীবী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রিকশা চালক, ভ্যানচালক, নৈশ প্রহরী ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল তুলে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, ক্লাব ৯৭ গৌরীপুরের সভাপতি সুশান্ত সাহা প্রেমু, উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন