আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২১, ৫:২২ পূর্বাহ্ণ




নৌকাকে বিজয়ী করতে একাট্টা হচ্ছে আওয়ামী লীগ-সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধাগণ

নিজস্ব প্রতিবেদক ঃ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবিকে বিজয়ী করার লক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন একাট্টা হচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, নয় সহযোগী সংগঠন, সবাই ঐক্যবদ্ধ হচ্ছে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে। সোমবার নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড এক মতবিনিময় সভায় নৌকা প্রতীককে সমর্থন ও বিজয়ী করার ঘোষণা দিয়ে প্রচার ও প্রচারণায় মাঠে নামেন।

প্রতিদিনই নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সদস্য তানজীর আহাম্মেদ রাজীব।

এদিকে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ও পৌর কৃষকলীগের নেতাকর্মীরা মতবিনিময় শেষে নৌকা প্রতীক বিজয়ী করার জন্য একযোগে নির্বাচনী মাঠে নামেন। তাৎক্ষনিক লিফলেট নিয়ে শহরে গণসংযোগ করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুল।

অপরদিকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবিকে বিজয়ী করার ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণায় নামেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমা পারভীন পাপড়ীর সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রত্যেকটি মতবিনিময়, কর্মীসভায় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবি ভোট প্রার্থনা করে পৌর শহরকে একটি মডেল শহরে পরিণত ও বাসযোগ্য শহর উপহার দিবেন বলেন প্রতিশ্রুতি দেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১