আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ




গৌরীপুরে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবিকে বিজয়ী করতে কৃষকলীগের মতবিনিময়

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবিকে বিজয়ী করার লক্ষে সোমবার (১৮ জানুয়ারি/২০২১) বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ও পৌর কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবুল হাসিম। ‘এ নৌকা বঙ্গবন্ধু’র-এ প্রতীক শেখ হাসিনা’র, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে’ ভোট দিয়ে বিজয়ী অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন প্রার্থী শফিকুল ইসলাম হবি। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। কর্মীদের নির্বাচনী পরিকল্পনা তুলে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল। তিনি বলেন, আজ থেকে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে কৃষকলীগের উদ্যোগে ৯টি ওয়ার্ডে ৯টি কমিটি ও পৌরসভার জন্য আরো একটি মনিটরিং কমিটি নিয়মিত কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত জাহান মুকুল, আব্দুল কদ্দুছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সহসভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সদস্য তানজীর আহাম্মেদ রাজীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনসুর আহাম্মেদ মিলন। এছাড়াও বক্তব্য রাখেন পৌর কৃষকলীগের আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম আহবায়ক একেএম মাহফুজুল হক ফারুক প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১