আজ বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২০, ১১:১৪ পূর্বাহ্ণ




জামালপুরে সাড়ে ১৯ লাখ নতুন বই বিতরণ

জামালপুর প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে জামালপুরে সরকারি-বেসরকারি সব প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ১৯ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে।

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

শহরের সিংহজানি কাচারিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।

বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকরা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, জামালপুর জেলার ২ হাজার ৩৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৪১ হাজার ১১৫ জন শিক্ষার্থীর মাঝে ১৯ লাখ ৪৭ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হেলিম ফকির জানান, জেলার ৫৭৬টি উচ্চ বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার শিক্ষার্থীর মাঝে ৪৪ লাখ ৩১ হাজার বই বিতরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১