আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২১, ৯:১৬ অপরাহ্ণ




গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাকে বাঁচাতে এসে চাচা খুন

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুড়িপন বাজারে ভাতিজাকে বাঁচাতে এসে চাচা আব্দুর রশিদ (৬০) বুধবার (৬ জানুয়ারি/২০২১) নিহত হন। তিনি ধেরুয়া কড়েহা গ্রামের মৃত এলাহি বক্সের পুত্র।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে কুড়িপন বাজারে মোঃ আব্দুর রাশিদের পুত্র মোঃ রুমান মিয়াকে ঘেরাও করে মারপিট করতে থাকে ধেরুয়া কড়েহা গ্রামের মোঃ মোস্তফার পুত্র মোঃ মোস্তাকিন গং। খবর পেয়ে আপন ভাতিজাকে বাঁচাতে সেখানে ছুটে যান আব্দুর রশিদ (৬০)। ভাতিজাকে বাঁচানোর চেষ্টাকালে রড বাইরাইয়া মেরুদণ্ডে মারাত্মক জখম করে। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৌরীপুর থানার নিহতের ভাতিজা ও আব্দুর রাশিদের পুত্র মোঃ নিজাম উদ্দিন বাদী হয়ে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, মারামারির ঘটনায় মামলা হয়েছিলো সকালে, বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে হত্যা মামলা সংযোজিত করা হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১