প্রধান প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি/২০২১) ময়মনসিংহের গৌরীপুরে পৌর ছাত্রলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম লিংকনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পৌর ছাত্রলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম লিংকনের সভাপতিত্বে খেলার মাঠে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডালেস, পৌর তাঁতীলীগের সাবেক আহ্বায়ক জোবায়ের সোহান, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লিমন, হৃদয় হাসান অনিক, আবিদ হাসান হৃদয়, আশরাফুল আলম আকাইদ, রাকিব হাসান নাদিম, সুজিত পন্ডিত, মোঃ জাকির হোসেন, ইমন খান, শাকিল আহমেদ, দীপ্ত অমিত, সজল মিয়া, হিমেল মিয়া, আরাফাত মিয়া, ইবনে তাফসিন রহমান রাকিব, জনি মিয়া, সুমন মিয়া, পারভেজ আলম, জিহাদ মিয়া, শুভ্র আহমেদ, পলাশ মিয়া প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন