আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ




দুটি দল দেশকে লুটপাট আর সন্ত্রাস উপহার দিয়েছে আর বর্তমানে চলছে আমলাতন্ত্র শাসন

প্রধান প্রতিবেদক :
এ দেশের জনগণ দু’টি দলের শাসন ব্যাবস্থা দেখেছে। দু’টি দলই দেশকে উপহার দিয়েছে লুটপাট আর সন্ত্রাস। আর বর্তমানে চলছে আমলাতন্ত্র শাসন ব্যবস্থা। জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ গৌরীপুরে জাতীয় পাটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জাতীয় পেশাজীবী সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ।

পৌর শহরের ছয়গন্ডা এলাকায় শুক্রবার (১ জানুয়ারি/২০২১) আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির শাসন আমল ছিলো উন্নয়নের স্বর্ণযুগ। আবারো বাংলার জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে, এটা শুধু সময়ের ব্যাপার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ সিরাজ মিয়া, বোকাইনগর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আঃ গফুর, জাতীয় পার্টির নেতা নূরুজ্জামান, ডাঃ আবুল কালাম, নজরুল ইসলাম, ময়মনসিংহ মহানগর যুব সংহতি যুগ্ম আহ্বায়ক রতন পাল ভুলু, তারাকান্দা উপজেলা যুব সংহতির আহবায়ক রুহুল আমিন মাস্টার, গৌরীপুর যুব সংহতি সভাপতি সোহেল মিয়া প্রমূখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১