সেলিম আল রাজ :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান সাদেকের নির্বাচনী বৈঠক রোববার রাতে কলাবাগান এলাকায় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নেতাকর্মী ও সমর্থকরা শোডাউন দিয়ে ওয়ার্ডের এলাকা পদক্ষিণ করে।
বৈঠকের আলোচনাপর্ব সঞ্চালনা করেন গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ প্রভাষক সেলিম আল রাজ। সভাপতিত্ব করেন মো এমদাদুল হক মাস্টার।
আসন্ন নির্বাচন উপলক্ষে কাউন্সিলর প্রার্থী তিনবারের সাবেক কমিশনার সাদেকুর রহমান সাদেক বলেন, আমি সকলের দোয়া চাই। শেষবারের মত আমাকে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন।
রাজনীতিবিদ ও
আইনজীবী এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান বলেন, ৮নং ওয়ার্ডের নাগরিকদের যেকোনো কাজে সবার আগে সাদেকুর রহমান সাদেককে দেখতে পায়। তার বিকল্প নাই। জনসেবা যার ধ্যানধারণা সেই মানুষটি এবার সবাই মিলে নির্বাচিত করতে চাই।
আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন রূপা, বেতান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সরকারি কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, প্রধান শিক্ষক নওয়াব আলী খান পাঠান, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রাক্তন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা রফিক বোকাইনগরী, পাছার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল্লাহ, মহিলা কলেজের প্রধান সহকারী শহিদুল্লাহ হুমায়ুন, কলাবাগান যুব ও কিশোর সংঘের সভাপতি শরিফুল ইসলাম মিন্টু প্রমুখ। এছাড়াও জনসভা উপস্থিত ছিলেন গিধাঊষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম নয়ন, বিডিআরের সাবেক সদস্য আব্দুল জলিল, ইটভাটার স্বত্বাধিকারী মজিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মচারী আক্কাস আলী, ব্যবসায়ী আবুল হাশিম, আহির উদ্দিন খান পাঠান, আব্দুল হান্নান জনি এ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভোটারের একাংশ।
আলোচনা অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র আল কুরআন থেকে তেলওয়াত করেন গৌরীপুর থানা জামের মসজিদে ইমাম হাফেজ মোঃ ফজলুর রহমান। নির্বাচনী মিটিং শেষে মেজবাহ উদ্দিন রূপার নেতৃত্বে শোডাউন বের হয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
টি.কে ওয়েভ-ইন