গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ২০১৫সালের বিদ্রোহী প্রার্থীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার অভিযোগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর/২০২০) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মনোনয়ন বঞ্চিত দু’প্রার্থী ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু কাউচার চৌধুরী রন্টি।
তারা অভিযোগ করেন, শফিকুল ইসলাম হবি ২০১৫সালে ৩০ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে খেজুরগাছ প্রতীকে নিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেন। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিচ্ছেন না। অথচ গৌরীপুরে কেন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পেলো! তা বাতিল করে আওয়ামী লীগ পরিবারে মনোনয়ন প্রদানের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বিগত নির্বাচনের রেজাল্ট, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া কারশ দর্শানোর নোটিশ, কেন্দ্রে কেন্দ্র এজেন্টও হবির ফলাফল শীট উপস্থাপন করা হয়। সেই নির্বাচনে শফিকুল ইসলাম হবি একটি কেন্দ্রে প্রথমসহ ৩জন প্রার্থীর মধ্যে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন। তার প্রাপ্ত ভোট ৪হাজার ১৫০।
এ প্রসঙ্গে শফিকুল ইসলাম হবি বলেন, তাদের এ অভিযোগগুলো সত্য নয়, এসব কাগজপত্র মনোনয়ন বোর্ডেও জমা দিয়েছিলো। ২০১৫সালে আমার পিতার মৃত্যুতে দলীয় মনোনয়ন চাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েও নিবার্চনের ৫দিন পূর্বে প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করেছি। মনোনয়ন বোর্ডে তথ্যপ্রমাণ দেয়ার পর যাছাই-বাচাই করে আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিয়েছেন।