প্রধান প্রতিবেদক :
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ খাজা ওসামান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবীণ সাংবাদিক আতাউল করিম খোকন। তিনি দৈনিক যুগান্তর ময়মনসিংহ বুরে্যা চীফ এর দায়িত্বে আছেন
শনিবার দুপুরে গৌরীপুর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি থেকে সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম বিজয়ী হিসাবে আতাউল করিম খোকনের নাম ঘোষণা করেন।
এছাড়াও শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন- গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, কবি ফাতেমা ইসরাত রেখা, ননী গোপাল সরকার, আফেন্দি নুরুল ইসলাম, সত্যজিৎ বিশ্বাস।
সাংবাদিকতায় আতাউল করিম খোকন ও মোঃ শাহজাহান। গবেষণা- ডক্টর মোঃ আব্দুল মালেক। সমাজসেবায়- মুহাম্মদ ফজলুল হক।
দি ইলেক্টোরাল কটিটি ফর খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড এর সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার বলেন পরবর্তী প্রজন্মের কাছে এই অঞ্চলের সঠিক ইতিহাস তুলে ধরতে এসিক এসোসিয়েশন ও ক্রিয়েটিভ এসোসিয়েশনের যৌথ উদোগে খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আজকে নাম বিজয়ী হিসাবে নয়জন গুণীজনের ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে অ্যাওয়ার্ড
প্রসঙ্গত, খাজা ওসমান খা ছিলেন বার ভুইয়্যাদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দূর্গ ছিল বৃহত্তর ময়মনসিংহের গৌরীপুরের কেল্লাবোকাইনগরে।
টি.কে ওয়েভ-ইন