গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা ও গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ স্বজন সমাবেশের সাবেক সহ সম্পাদিকা ইসরাত জাহান লাকী’র মাতা মনোয়ারা বেগম (৬০) বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর/২০২০) গৌরীপুর উপজেলা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —- রাজিউন)। তিনি গৌরীপুর পৌর শহরের স্টেশন রোডস্থ আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা গৌরীপুর কলেজের সাবেক ভিপি ফজলুল হক (ভিপি ফজলু) এর সহধর্মিনী। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এক শোক বার্তায় গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তাঁরা শোকবার্তায় মরহুমার জান্নাতুল ফেরদৌস বেহেশতের সর্বোচ্চ স্থানে যেন মহান রাব্বুল আল আমিন আসীন করেন সেই প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।